সরকারের ষড়যন্ত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়নঃ সরকারের ষড়যন্ত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার পরেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে পুলিসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাচ্ছেন তিনি। নিজের পছন্দের গাড়িতে মেদিনীপুর থেকে সোজা কলকাতায় আসবেন তিনি। কলকাতায় আজ একাধিক কর্মসূচিও রয়েছে তার। প্রথমেই যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর রাজ্যপালের কাছে নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করতেই তিনি ধনখড়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি তৃণমূল ছাড়ার পরেই রাজ্যপালকে চিঠি দিয়ে পুলিস তাঁকে মিথ্যে মামলায় ফাঁসাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে।যদিও শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয় মোদী সরকার।
এদিকে আজই বিধায়ক পদে ইস্ফতা নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তলব করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতায় এসে প্রথমেই শুভেন্দু যাবেন বিধানসভায়। দুপুর ২টো নাগাদ বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে স্পিকারের। সেখানে পদত্যগ পত্র নিয়ে কথা হওয়ার কথা।

Post a Comment